আমার কেহ নাই রে, আমার কেহ নাই
এই বিশ্বলোকে একলা আমি, আমার কেহ নাই।
দয়াল সাঁই- ও সাঁই রে, আমার কেহ নাই।।
সুখের ভোগের জীবন যাপন, মোহের কত রূপ
মাটির দেহে প্রাণ ফুরালে খুড়বে তোরা কুপ।
হিসাব হবে কানায় কানায়, ছাড় পাবে না ভাই রে।।
লোক দেখানো নামাজ পড়, মুখে লম্বা দাঁড়ি
অনাহারে মানুষ মরে, তোমার পাশের বাড়ি
তুমি তাহার খোঁজ নিলে না, উদর পুড়ে ভাই রে।।
নারী বাড়ির হিসাব হবে, পরের কানা কড়ি
লোভ লালসা যতই কর, টাকার ছড়াছড়ি
এসব কিছুই কাজ দিবে না, হাশর দিনে ভাই রে।।
পরের মনে কষ্ট দিয়ে সুখ খুঁজেছ বেশ
পাপের সাগর গড়তে তোমার হায়াত হলো শেষ
এত বোঝা কেমনে নিবে, পুল সিরাতে ভাই রে।।
No comments:
Post a Comment