Monday, March 28, 2016

গান-১৩

তুমি কি এথায় হেথায় সেথায় আসো
তুমি কি আরো কাউকে ভালোবাসো
তুমি কি আরো কাহারো গলার মালা
তুমি কি আরো কাহারো প্রেমের জ্বালা।।

দিবা নিশি আমি তাই ভাবি শুধু
পুড়িয়া পুড়িয়া মরি
নির্ঘুম চোখে ছল ছল জল
খেলিতেছে লুকোচুরি
তোমারি কারণে এমন হাল যে
জানো কি পল্লীবালা।।

উদাস নয়নে থাকি যে চাহিয়া
কাঁদিছে আমার হিয়া
কী কারণে আসি, এতো ভালোবাসি
কেন যে থাকি চাহিয়া
তোমারি কারণে এমন হাল যে
জানো কি পল্লীবালা।।

Thursday, March 24, 2016

গান-১২

মন কি আর সোনায় গড়া
চাইলে তারে যাবে ধরা।
অধরা মন ধরব কিসে
কিসে দিব মনের কড়া।

মানেনা মন শাসন বারণ
ভয় না কারেও করে
মারিয়া আপন স্বজন
আপনি সেজন মরে।
কিসে তারে যায় গো ধরা।

বোঝেনা সখার কথা
ধার না কারো ধারে।
পরানের ভিতর বাহির
কেমনে বুঝায় তারে।
কিসে তারে যায় গো ধরা।

ধরিলে বাইনা কারো
বারণ কি আর শোনে।
বাঁধিতে পারলে তারে
পুষতাম ঘরের কোণে
কিসে তারে যায় গো ধরা।

Tuesday, March 22, 2016

গান-১১

আমার এ হৃদয় খানি শূন্য হলে
আমাকে পাবে না তুমি বন্ধু বলে
আমি যে... তোমারি... শত্রু হব, শত্রু হব, শত্রু হব।।

আমার ঘরে যদি প্রদীপ জ্বলে
আলোক দিব না তবু প্রেমের ছলে
আমার সকল দীপ নিভিয়ে দিব, নিভিয়ে দিব, নিভিয়ে দিব।।

আমার নদীতে যদি জোয়ার আসে
নদীর দুকূল যদি যায় গো ভেসে
তোমার নায়ের পালে হাওয়া না দিব, হাওয়া না দিব, হাওয়া না দিব।।

আমার এ জীবন তবু তুমি না পাবে
আমার সুখের ঘরে তুমি না রবে
তোমার সনে আর কথা না কব, কথা না কব, কথা না কব।।

Thursday, March 17, 2016

গান-১০

সাদা কালো দিন তোমায় বিহীন কাটেনা
একলা জীবন বিকেলের মন আর ভালো থাকেনা।
কি করে যাব তোমাকে পাব
জানি না তোমার ঠিকানা।।

সাঁঝের আলো লাগেনা ভালো আগের মতন
কবিতা লেখা তাঁরার দেখা একলা যখন।
মন খুঁজে যায় পথ পানে চায় আসবে আসবে কিনা
কিছুতে এখন আগের মতন মন বসে না।।

গল্প বলা একলা চলা ঘাসের পথে
ডাহুকের ডাক গৃহিণীর শাঁখ উজান মাঠে
চঞ্চলা মন কাঁদবে তখন কিছুতেই বাঁধা মানে না
কিছুতে এখন আগের মতন মন বসে না।।

বৃষ্টি এলে দৃষ্টি মেলে পাই না তোমায়
ঝাঁপটা হাওয়া নীরব চাওয়া কষ্টে ভাবায়
একলা তখন ছুটে যায় মন আনে অতীত খানা
কিছুতে এখন আগের মতন মন বসে না।।

ঘুমাতে গেলে বালিশ ঠেলে জল পড়ে যায়
অতীতের গান কাছে দেয় টান লজ্জা বাড়ায়
কি করে ফিরি অগ্নি গিরি জ্বলছে করছে মানা
কিছুতে এখন আগের মতন মন বসে না।।

Sunday, March 13, 2016

গান-৯

কোথায় রবে ক্লান্তি এলে পরে
আমার এইতো একটুখানি-
আমার এইতো একটুখানি ঘরে।।

নেই'ক হাওয়া মুক্ত বাতাস
নেই'ক এথায় আলো
নেই'ক বাসন, বসার আসন
একটু বসিবারে।।

দেয়না উঁকি, সূর্যমুখী
গায়না পাখি গান
এথায় আসে শুকনো ধূলা
ঝাঁপটা দিয়ে পড়ে।।

বাদলা দিনে বান ডেকে যায়
কাঁদার মাখামাখি
বৈশাখে এই খড়ের চালা
যায় উড়ে যায় ঝড়ে।।

এথায় আছে একটু শধু
কিশোর কালের প্রেম
ফিরিয়ে দেখা তোমায় সখা
কেবল একটি বারে।।

Friday, March 11, 2016

গান-৮


আমার কেহ নাই রে, আমার কেহ নাই
এই বিশ্বলোকে একলা আমি, আমার কেহ নাই।
দয়াল সাঁই- ও সাঁই রে, আমার কেহ নাই।।

সুখের ভোগের জীবন যাপন, মোহের কত রূপ
মাটির দেহে প্রাণ ফুরালে খুড়বে তোরা কুপ।
হিসাব হবে কানায় কানায়, ছাড় পাবে না ভাই রে।।

লোক দেখানো নামাজ পড়, মুখে লম্বা দাঁড়ি
অনাহারে মানুষ মরে, তোমার পাশের বাড়ি
তুমি তাহার খোঁজ নিলে না, উদর পুড়ে ভাই রে।।

নারী বাড়ির হিসাব হবে, পরের কানা কড়ি
লোভ লালসা যতই কর, টাকার ছড়াছড়ি
এসব কিছুই কাজ দিবে না, হাশর দিনে ভাই রে।।

পরের মনে কষ্ট দিয়ে সুখ খুঁজেছ বেশ
পাপের সাগর গড়তে তোমার হায়াত হলো শেষ
এত বোঝা কেমনে নিবে, পুল সিরাতে ভাই রে।।

Sunday, March 6, 2016

গান-৭

নীরবে কাঁদিলে মন-
অশ্রু লুকিয়ে হাসিমুখে প্রিয়া
কাছাকাছি এসে হাতে হাত রেখে
জানাবো সম্ভাষণ।।

জানতে দিব না কেঁদেছি কেন?
জানবেনা কি কারণ।।

তোমার ও মুখেতে হাসি যেন ফোটে
তোমার ও চোখেতে তাঁরা যেন ওঠে
তোমার ও খোপাতে গোলাপ গোলাপ গুজিয়া
জানাবো সম্ভাষণ।
জানতে দিব না কেঁদেছি কেন?
জানবেনা কি কারণ।।

কি আঘাত দিবে হাসি মুখে দাও
প্রান কি নিবে, নিতে যদি চাও
শোকের সাগরে নুইয়ে থেকেও
জানাবো সম্ভাষণ।
জানতে দিব না কেঁদেছি কেন?
জানবেনা কি কারণ।।

চলে যদি যাও, আর না  আস
কভু যদি আর ভালো না বাস
বাঁধা হব না কভুও তোমার
জানাবো সম্ভাষণ।
জানতে দিব না কেঁদেছি কেন?
জানবেনা কি কারণ।।

কভু যদি ভাব আসবে ফিরে
কভু যদি মন চায় গো মোরে
লজ্জা পেয়ো না, কাছে টেনে নিব
জানাবো সম্ভাষণ।
জানতে দিব না কেঁদেছি কেন?
জানবেনা কি কারণ।।

গান-৬

আমার মনের গোপন কথা
কেমনে বলি তোমায়
মনের সকল গোপন কথা
মুখে বলা যে দায়।
আমি মরি মরি মরি যে লজ্জায়।।

ঘুম আসে না একলা জাগি
মনের কোণে স্বপ্ন বাঁধি
জোসনা আলোয় ঘর ভরে যায়
তোমার পানে কেমনে তাকায়
মরি যে লজ্জায়।।

দরজা খুলে ঘরকে ভুলে
উঠান পাড়ে হাটি
জোনাক জ্বলে বাগান তলে
মনের ছুটা-ছুটি।
উদাস হয়ে ভয় ভুলে তাই
এসেছি পদ্মায়।
মরি যে লজ্জায়।।

মন ছুঁয়েছে দূরের আলো
দূরেরে গগণ, গ্রামটি কালো
রাতের হাওয়ায় ঢেউ লেগেছে
হৃদয় মাঝে কেউ জেগেছে
ভয় ভুলেছি তাই।
মরি যে লজ্জায়।।

জলের মাঝে কলের চলা
মন ছুটেছে ঐ
মনের সকল গোপন কথা
জলের সনেই কই।
কী শুনে সে কী সুধালো
আমার জানা নাই।
মরি যে লজ্জায়।।