Thursday, February 25, 2016

গান-৩

আমরা চলি রাত্রি দুপুর
দিবা নিশির মাঝে
আমারা ভীষণ ব্যস্ত থাকি
নিত্য দিনের কাজে।
আমরা জাগায় ভোরের পাখি
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

আমরা তরুন আমরা নবীন
আমরা ভবিষৎ
আমরা চলি স্বপ্ন নিয়ে
হয়না মোদের রদ।
আমরা জ্বালায় আলোক শিখা
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

আমরা জোয়ার আমরা ভাটা
আমরা নদীর তেজ
আমরা ডাকি বন্যা প্লাবন
আমরা ভাষায় দেশ।
আমরা আনি উর্বরতা
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

আমরা সৃষ্টি আমরা ধ্বংস
আমরা যজ্ঞ আনি
আমরা অগ্নি-বজ্র হয়ে
আকাশ ভাংতে জানি।
আমরা ঝড়ি বৃষ্টি হয়ে
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

No comments:

Post a Comment