Monday, February 29, 2016

গান-৫

মুসলমানে জানায় সালাম
হিন্দু জানায় নমস্কার।
মানব জনম ধন্য হলে
তবেই পাবে পুরস্কার।।

বস্তুবাদী যতই বলুক
বাস্তবে তা সত্য নয়
দেখবে তুমি ধর্মবাদী
হবেই তাদের পরাজয়।
নিন্দুকেতে কান দিও না
তুমিই কর সংস্কার।।

মানব সেবা কর তুমি
স্রষ্টা তোমায় দিছেন ভার।
অধর্মতে ডুবলে মানব
পাবেই তাহার তিরোস্কার।
নিন্দুকেতে কান দিও না
তুমিই কর সংস্কার।।

লুটেরা সব লুট করেছে
তাতেই তোমার কিসের লোভ
প্রভুর আদেশ মান্য করে
দেখাও তাতে তীব্র ক্ষোভ
নিন্দুকেতে কান দিও না
তুমিই কর সংস্কার।।

সত্য কথায় মৃত্যু মেনে
করলো যারা জীবন দান
আত্মত্যাগের বিসর্জনে
তাদের কর সসম্মান।
নিন্দুকেতে কান দিও না
তুমিই কর সংস্কার।।

দম্ভ ভরে গর্ব করায়
কেউ যেন না কষ্ট পায়
সৃষ্টি তোমার কষ্ট পেলে
সেসব তবে তোমার দায়।
নিন্দুকেতে কান দিও না
তুমিই কর সংস্কার।।




Saturday, February 27, 2016

গান-৪

পড়েছি পাগলের হাতে
ভাবলে কি আর চলবে জাতে?
আমি এখন পাগলেরই জাত।।

মিশে পাগলের সাথে
পাগল মানসি হয়ে
সুখেই কাটাবো দিনরাত।।

জগতের এমন রীতি
হয়েছে পাগলে ভীতি
তাতে কি আর আছে আমার হাত।।

Thursday, February 25, 2016

গান-৩

আমরা চলি রাত্রি দুপুর
দিবা নিশির মাঝে
আমারা ভীষণ ব্যস্ত থাকি
নিত্য দিনের কাজে।
আমরা জাগায় ভোরের পাখি
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

আমরা তরুন আমরা নবীন
আমরা ভবিষৎ
আমরা চলি স্বপ্ন নিয়ে
হয়না মোদের রদ।
আমরা জ্বালায় আলোক শিখা
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

আমরা জোয়ার আমরা ভাটা
আমরা নদীর তেজ
আমরা ডাকি বন্যা প্লাবন
আমরা ভাষায় দেশ।
আমরা আনি উর্বরতা
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

আমরা সৃষ্টি আমরা ধ্বংস
আমরা যজ্ঞ আনি
আমরা অগ্নি-বজ্র হয়ে
আকাশ ভাংতে জানি।
আমরা ঝড়ি বৃষ্টি হয়ে
আমরা তুলি ঢেউ
আমরা চলি দৃপ্ত পদে
নেই থামাবার কেউ।।

Wednesday, February 24, 2016

গান-২

একটা পাখি খাঁচাই রাখি
বন্দি হইয়া থাকে
পাখি পায় না ছাড়া, উপায় হারা-
মরে হাহুতাসে।।

পাখিই পুশি মনের খুশি
পাখি তা না জানে
জানলে পাখি ডাকতো বুঝি
আপন ঐক্যতানে।
না সে, মরে হাহুতাসে।।

বনের পাখি মনের কথা
বুঝতে না যে পারে
তাইতো পাখির দুইটি আঁখি
কতই অশ্রু ছাড়ে।
পাখি মরে হাহুতাসে।।

পাখি ভাবে পাবে ছাড়া
উড়বে দূর আকাশে
আমি ভাবি পোশ মেনে সে
আসবে আমার কাছে।
না সে মরে হাহুতাসে।।

ভালোবাসার খাচা দিয়া
বাঁধব বলে তারে
হাওয়ার খাঁচায় বন্দি করে
দিলাম তারে ছেড়ে।
পাখি গেল তখন উড়ে।
আমি মরি হাহুতাসে।।

Tuesday, February 23, 2016

গান-১

তোমার খোপার চুলে
তোমার নাকের ফুলে
তোমার মুখের বাঁকা হাসিখানি
যতনে রেখেছি তুলে।
আমি যাইনি যে তা ভুলে আজও
যাইনি গো তা ভুলে।।

তোমার গুছিয়ে বলা
তোমার ছলাকলা
তোমার সুবাস মাতিয়ে তোলে
হাজারও চামেলি ফুলে।
আমি যাইনি যে তা ভুলে আজও
যাইনি গো তা ভুলে।।

তোমার কোমল হাতে
কাঁচের চুড়ি খানি
তোমার গলাতে ঝুলে থাকা ঐ
মালাখানি গাঁদা ফুলে
আমি যাইনি যে তা ভুলে আজও
যাইনি গো তা ভুলে।।

তোমার আঁখিতে ফুটে ওঠা তারা
তোমার ললাটে টিপ
তোমার চাহনি হরিণীর মত
পাগল করে যে তোলে
আমি যাইনি যে তা ভুলে আজও
যাইনি গো তা ভুলে।।