Thursday, April 28, 2016

গান-১৫

বিশ্বাস কলমের আচর তো নয়
কাগজের বুক চিরে বাসা বাঁধবে।
বিশ্বাস হাত নেড়ে ডাকাও যে নয়
ভেঙ্গে গেলে আবার সে ফিরে আসবে।

বিশ্বাস হৃদয়ের গহীন কোণে
লুকে থাকা কোন এক আবেগের নাম
কাছে না ডাকলেও-
যে কাছে আসবে।।

বিশ্বাস নয়নের কাজল যে নয়
অশ্রু জলে তাকে যাবে গো মোছা
বিশ্বাস নয় কোন গন্ধ বকুল
সময়ের সমীরে তা ফুরিয়ে যাবে।।

বিশ্বাস নয় কোন জোয়ারের ঢেও
বেলাশেষে এসে তাতে পড়বে গো টান
বিশ্বাস নয় কোন মেঘের ভেলা
বৃষ্টির পলে পলে মিলিয়ে যাবে।।

বিশ্বাস নয় কোন কবিতার মিল
কবির ব্যর্থতা করবে মলিন।
বিশ্বাস ভেঙ্গে গেলে লাগেনা জোড়া
নেই কেউ আবার তা গলে গড়বে।।

Sunday, April 24, 2016

গান-১৪

নতুন এক কবিতা লিখব আমি
পাইনি সে কবিতার প্রান।
নতুন কোন সুরে গাইব আমি
হয়নি লেখা সেই গান।।

জানা কোন স্বরলিপি মনে আসেনা
চেনা কোন প্রিয় মুখ চোখে ভাসে না
কত যে গল্প কথা জমা হয়ে আজ
হয়না কারো সাথে আদান প্রদান।।

দুপুরের ভাত ঘুম আসলে চোখে
তন্দ্রার মাঝে ঝড়ে স্বপ্ন রেখা
সকালের মৃদু ছায়া হারায় তখন
তপ্ত আগুন শুধু জ্বলে অম্লান।।

কোন এক বিকেলের ক্লান্তি শেষে
মনে যদি আসে গো ভাষা
ভাসাব তরী এক সাগর মাঝে
তানপুরাতে দিয়ে টান।।